কোচবিহার

কোচবিহার জেলায় রাতভোর অশান্তি

রাতভর অশান্তি কোচবিহার জুড়ে। দিনহাটা থানার খারিজা রাখাল মারী এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ডান হাতে গুলি লাগে আনিরুল হোসেনের। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও এই ঘটনার পেছনে যুব তৃণমূল কর্মীরা আছেন বলেই সন্দেহ। সেই সঙ্গে রামপুর ২ নং অঞ্চলের খাগরিবাড়িতে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেস। রামপুর ১ নং অঞ্চলে রাতভর দাপিয়ে বেড়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। কোচবিহারের ১ নং ব্লকের ফলিমারীতে প্রার্থীদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটার মাতালহাটে বিজেপি প্রার্থীর কপালে বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে মাথাভাঙ্গার নয়ারহাটে বিজেপি প্রার্থীকে হুমকি। শিতলখুচিতে ভাওয়ের থানা অঞ্চলের বিজেপি প্রার্থী সুকুমার সরকারের বাড়ি ভাংচুর করে তৃণমূলের দুষ্কৃতিরা বলে অভিযোগ। কোচবিহার ১ ব্লকের  দেওয়ানহাটে বিজেপি প্রার্থীর বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ। দিনহাটা থানার ভিলেজ গ্রামে বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ। ছিট খড়িমালা গ্রামে বিজেপি কর্মীদের বাড়ি ভাংচুরের অভিযোগ। সেই মতো ভোর থেকে অব্যাহত রয়েছে শাসক দলের সন্ত্রাস। গুড়িয়াহাটি এলাকায় বিজেপি ও সিপিএমের পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলা সহ বিস্তর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/SE0JqFkFt1o